রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার খুলে দেওয়া হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। বৃষ্টির কারণে হ্রদের পানি এখন ১০৭ ফুট উচ্চতায় রয়েছে। যা বিপৎসীমার কাছাকাছি। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করতে আজ সোমবার বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে।
এদিকে, পানি বাড়তে থাকায় এরই মধ্যে তলিয়ে গেছে হ্রদের পাড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা।
প্রকৃতিবার্তা ডেস্ক 





















