সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

কুড়িগ্রামে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অনুমতি না নিয়ে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে।

রোববার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট তৈরির উদ্দেশে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকসকে এক লাখ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের সদস্য এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারী পস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

কুড়িগ্রামে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় ১০:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫