সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

কোয়ান্টাম গবেষণায় বাজিমাত করে এবার পদার্থে নোবেল তিন বিজ্ঞানীর   

পদার্থবিদ্যায় এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে ও জন এম. মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীতে (ইলেকট্রিক সার্কিট) স্থূল-মাত্রার কোয়ান্টাম যান্ত্রিক ‘টানেলিং’ (ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং) এবং শক্তির কোয়ান্টায়ন (এনার্জি কোয়ান্টাইজেশন) আবিষ্কারের জন্য তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। আজ মঙ্গলবার এ তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি বলছে, এই বিজ্ঞানীরা তাঁদের ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে, আপাতদৃষ্টিতে অদ্ভুত ও রহস্যময় বৈশিষ্ট্য রয়েছে–কোয়ান্টাম জগতের এমন সিস্টেমও বাস্তব করে তোলা যায়, যা হাতে ধরেও রাখা সম্ভব। তাঁদের তৈরি সুপার-কন্ডাক্টিং বৈদ্যুতিক সিস্টেমটি একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তান করতে পারে।

এই যুগান্তকারী আবিষ্কার প্রমাণ করে যে, কোয়ান্টাম মেকানিক্সের নিয়মকানুন শুধুমাত্র অণু-পরমাণুর ক্ষুদ্র জগতেই সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের বড় আকারের বৈদ্যুতিক ডিভাইসগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই গবেষণাটি কোয়ান্টাম কম্পিউটিং এবং অন্যান্য নতুন প্রযুক্তির অগ্রগতির পথ প্রশস্ত করেছে।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। এই অর্থ তিন বিজয়ীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

বরাবরের মতো এবারও ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হবে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

কোয়ান্টাম গবেষণায় বাজিমাত করে এবার পদার্থে নোবেল তিন বিজ্ঞানীর   

আপডেট সময় ০৪:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫