সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
পাওয়া যাবে বিনামূল্যে

ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া

ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া

বর্তমানে সারা বিশ্ব ক্যানসারের মতো মারাত্মক রোগের কারণে আতঙ্কিত। এমন পরিস্থিতিতে রাশিয়া এমন একটি দাবি করেছে যা গোটা বিশ্বের জন্য স্বস্তির খবর। রাশিয়া বলেছে যে তারা এই মারাত্রমক রোগের টিকা তৈরি করেছে, যা সকল নাগরিকদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে। রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো একটি টিকা তৈরি করেছে। যা ২০২৫-এর শুরু থেকে রাশিয়ায় ক্যাসার রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

তবে এই ভ্যাকসিনটি কী ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে, কতটা কার্যকর হবে, কীভাবে এটির প্রয়োগ করা হবে, সে বিষয়ে তথ্য জানায়নি রাশিয়া। পাশাপাশি ভ্যাকসিনের নামও তারা প্রকাশ করেনি। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি রাশিয়াতেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বাড়ছে। এই মারণ রোগের ওষুধপত্র, টিকাগুলির অত্যধিক দাম হওয়ায় অনেকের কেনার সামর্থ্য নেই। তাই বিনা চিকিৎসায় মরতে হয়। তাই এবার চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো বিপ্লব ঘটাল রাশিয়া। ২০২২ সালে রাশিয়ায় ক্যান্সার রোগীর সংখ্যা ছিল ৬,৩৫,০০০ এরও বেশি। যাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারে ভুগেছে। যদিও বেশ কিছুদিন আগেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে, তার দেশের বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। এবং এটি তৈরি করতে তারা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া prokritibarta

রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রে ক্যাপ্রিন এ কথা জানান। রেডিও এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। এই ভ্যাকসিন এখন ক্যানসার প্রতিরোধে সাধারণ জনগণকে দেওয়ার পরিবর্তে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন প্রতিটি ধরনের ক্যানসার রোগীকে দেওয়া যেতে পারে।

এর আগে, গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ রুশ বার্তা সংস্থা তাসকে বলেন, ভ্যাকসিনটি’র প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।

উল্লেখ্য; ২০২৩ সালে আমেরিকার সরকার একটি জার্মান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ক্যানসারের চিকিৎসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া ওষুধ কোম্পানি মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি বর্তমানে ত্বকের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাওয়া যাবে বিনামূল্যে

ক্যানসারের টিকা তৈরি করেছে রাশিয়া

আপডেট সময় ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪