সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ক্রিকেটের উন্নতির জন্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পথ অনুসরণ করছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেওয়া কথা বলে আসছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছেন বিসিবি সভাপতি।

বোর্ডের একটি সূত্র বিষয়টি জানিয়েছে, বিসিবির শাখা অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বিসিবি সিলেট অফিসের। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে।

সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে।

এ ছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে। যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ। এর মাধ্যমে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে।

সিলেটে চলছে বিপিএল। চট্টগ্রামের সব ম্যাচ সিলেটে সরিয়ে আনা হয়েছে। এরই মধ্যে আঞ্চলিক অফিসের উদ্বোধন হবে সেখানে। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর আঞ্চলিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ক্রিকেটের উন্নতির জন্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পথ অনুসরণ করছে বিসিবি

আপডেট সময় ০৩:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬