সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে জব্দ হওয়া বনমোরগ অবমুক্ত না করে দেশি মোরগ অবমুক্ত করার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা তদন্ত কমিটিটি গঠন করেন। এ আগে বৃহস্পতিবার গুইমারা উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ কার্যালয়ের সামনে এক ব্যক্তির কাছ থেকে বনমোরগটি উদ্ধার করে বন বিভাগ। এ সময় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী, ওই মোরগ নিকটস্থ বনে অবমুক্ত করার কথা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার। তবে উদ্ধার করা ওই বনমোরগ অবমুক্ত না করার অভিযোগ ওঠে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

অভিযানের পর উদ্ধার করা বনমোরগটি অবমুক্ত করা হয়েছে দাবি করে তিনি একটি ছবি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাঠান। তবে ছবিতে থাকা মোরগটি জব্দ হওয়া বনমোরগ নয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, বনমোরগ জব্দ করে দেশি মোরগ অবমুক্ত করা হয়েছে। জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের পাঠানো ছবিটি আগের বছরের। এটি কেন পাঠানো হলো, তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বন কর্মকর্তা ফরিদ মিঞা গণমাধ্যমকে বলেন, বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জের কর্মকর্তা মো. জাভেদুর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পানছড়ি রেঞ্জ কর্মকর্তা ইলিয়াস চৌধুরী ও খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসেন। তাদের জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মোরগ অবমুক্ত করার যে ছবি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়, এটি যে বনমোরগ নয়, সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

আপডেট সময় ০৪:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬