সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, আজও দূষণে শীর্ষ সারিতে

শীত আসলেই দিল্লি, ঢাকা, লাহোর থাকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর তালিকার শীর্ষে। আজ রোববার (২২ ডিসেম্বর) এই প্রতিবেদন লেখার সময় বিশ্বের দূষিত বায়ুর শহর তালিকার চার নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বলছে এখন ঢাকার স্কোর ২৬২, বায়ুমান খুবই অস্বাস্থ্যকর। সংবেদনশীল মানুষসহ এই বাতাস সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর।

এই অবস্থায় নগরবাসীকে বাইরে কম থাকা, ঘরে থাকলে জানালা যথাসম্ভব বন্ধ রাখা, সাধ্যে কুলালে এয়ার ফিল্টার ব্যবস্থা চালু রাখা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকার আগে তালিকার একেবারে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, এরপরে ভারতের দিল্লি, মিসরের কায়রো। ঢাকার বাতাস দূষণের মূল উপাদান ধূলা, সুক্ষ্ম অতিক্ষুদ্র বস্ত্রতন্তুসহ বস্তুকণা বা পিএম ২.৫। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বায়ু দূষণের তালিকায় ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল ঢাকা। এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২৫৭ স্কোর নিয়ে ঢাকা তৃতীয় স্থানে এবং শুক্রবার (২০ ডিসেম্বর) ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, আজও দূষণে শীর্ষ সারিতে

আপডেট সময় ১১:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪