সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

গাছে উঠে ডিম পারে মাছ!

গাছের পাতায় ডিম পাড়ে মাছ!

প্রাকৃতিক পরিবেশে মাছ সাধারণত নিরাপদ জায়গায় অথবা বিশেষ পরিবেশে, নিজে বাসা বানিয়েও ডিম দেয় এবং পুরুষ মাছ তা নিষিক্ত করে। আপনি হয়তো জানেন সব মাছই নদী, ডোবা, খাল অর্থাৎ জলাধারের পানিতেই ডিম দেয়। কিন্তু এমন একটি মাছ আছে যেটি ডিম দেয় পানির ওপর উঠে, তাও আবার গাছের পাতায়।

ডিম দেয়ার ধরনটাও দেখতে অদ্ভুত। নারী মাছটি শান্তশিষ্টভাবে ডিম দেয়ার বদলে পানির সঙ্গে লাগোয়া গাছের পাতায় লাফিয়ে উঠে ডিম দেয় আবার পানিতে নামে। এই অদ্ভুত ভঙ্গিতে ডিম দেওয়া মাছের নাম স্প্ল্যাশ টেট্রা।

স্প্ল্যাশ টেট্রা মাছের প্রজনন প্রক্রিয়াটি অদ্ভুত। প্রজননের সময় পুরুষ এবং নারী স্প্ল্যাশ টেট্রা পানি থেকে লাফিয়ে লাফিয়ে জলাধারের কাছে পানির দিকে ঝুলে থাকা পাতার নিচের অংশের সঙ্গে যুক্ত হয়।

গাছের পাতায় তাদের উৎপাদিত ডিম আটকে রাখে। এরা এক লাফে প্রায় আটটি ডিম দেয়, এভাবে প্রায় ২০০টি ডিম না দেওয়া পর্যন্ত লাফাতেই থাকে।

ডিম পাড়া শেষে পুরুষ মাছ ডিমগুলো পাহারা দেয়। আবার ডিমগুলো সতেজ রাখতে লাফিয়ে পানি ছিটিয়ে দেয়।

কয়েকদিন চলে পানি ছিটানোর কষ্টের কাজ। এরপর মাছের পোনাগুলো আস্তে আস্তে পানির ফোটার সঙ্গে মূল জলাধারে পতিত হয়।

ধারণা করা হয়, পানিতে থাকা ব্যাঙ কাঁকড়া,ডিমখেকো রাক্ষুসে মাছেদের থেকে প্রজন্মকে রক্ষা করতে এই অদ্ভুত কায়দায় আর অদ্ভুত জায়গায় ডিম পাড়ে স্প্ল্যাশ টেট্রা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

গাছে উঠে ডিম পারে মাছ!

আপডেট সময় ০৭:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪