সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস

গাজা সংকট মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির মাধ্যমে পাস করেছে।

বিবিসি জানিয়েছে, সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটি পরিষদের ১৩ সদস্য রাষ্ট্রের সমর্থন পায়। কোন দেশই বিরোধিতা না করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। গাজায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি স্থিতিশীল করতে আইএসএফ গঠনের বিষয়টি ট্রাম্পের পরিকল্পনার অন্যতম মূল প্রস্তাব।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ-এর লক্ষ্য হবে গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথকে আরও সুদৃঢ় করবে।

তবে গাজার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস এই প্রস্তাবকে একেবারেই প্রত্যাখ্যান করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পূরণ করে না এবং গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার শামিল। তাদের দাবি, আন্তর্জাতিক বাহিনীকে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হলে সেই বাহিনী নিরপেক্ষতা হারাবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস

আপডেট সময় ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫