সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গাজীপুরের রাসেল পার্কে অভিযান, ৪টি মায়া ও ৯ টি চিত্রা হরিণ উদ্ধার  

গাজীপুরের রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট গত ২৮ ফেব্রুয়ারী অভিযান চালিয়েছে। এই অভিযানে অবৈধভাবে রাখা ৪টি মায়া হরিণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের অধীনে রাখা ৯টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। এতে আরও জানানো হয়েছে:

“দেশে বন্যপ্রাণীর টর্চার সেল হিসেবে বিবেচিত মিনি চিড়িয়াখানার বিপক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শনের অভিযোগ উঠেছে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের অধীনে চিত্রা হরিণ রাখা এবং মায়া হরিণ সংগ্রহ করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা হরিণগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ১ মার্চ  গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হয়। এছাড়াও, রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বন্যপ্রাণী অবৈধ সংগ্রহ ও প্রদর্শনের বিরুদ্ধে বন অধিদপ্তর ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে চলা সকলের নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ, বিক্রি বা প্রদর্শন করলে কঠোর শাস্তি দেওয়া হবে। বন্যপ্রাণী ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

গাজীপুরের রাসেল পার্কে অভিযান, ৪টি মায়া ও ৯ টি চিত্রা হরিণ উদ্ধার  

আপডেট সময় ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫