গাজীপুরে সমন্বিত অভিযান: ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। অভিযানে ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, “মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে আজ সোমবার (১১ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত এই অভিযান পরিচালিত হয়।

অপরদিকে, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দেশের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চাঁদপুরে সার্কিট হাউসের সামনে শব্দদূষণবিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়। কুমিল্লার টমছমব্রীজ এলাকায় দুই দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জের ওয়াপদারপুল, ফতুল্লায় তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বনভূমি পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

গাজীপুরে সমন্বিত অভিযান: ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

আপডেট সময় ০৬:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫