সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

গোড়ালি ব্যথায় প্রাকৃতিক নিরাময়

গোড়ালি ব্যাথায় প্রাকৃতিক নিরাময়

আমাদের পায়ের গোড়ালি নানা কারণেই ব্যথা হতে পারে। এই ব্যথা অস্বস্তির সৃষ্টি করে, বিশেষ করে যখন অনেকক্ষণ হাটতে বা দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়। সঠিক জুতা না পরা, বা আরো বিভিন্ন কারণে এই ব্যাথা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিসের ব্যথা গোড়ালিতে এসেও পড়ে। প্রাকৃতিকভাবে গোড়ালির ব্যথা উপশমের জন্য এখানে কিছু কার্যকর ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক।

১. ম্যাসাজ

আক্রান্ত গোড়ালিতে ম্যাসাজ করলে তা রক্ত ​​সঞ্চালন উন্নত করতে, ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করবে। এ জন্য এক চামচ ল্যাভেন্ডার ওয়েল, অলিভ ওয়েল বা সরিষার তেল নিয়ে মালিশ করুন গোড়ালিতে। ব্যাথানাশ করার ক্ষমতা আছে তেলে। কসুম গরম তেল মালিশ করলে পারেন। দ্রুত গোড়ালির ব্যথা কমে যাবে। এছাড়া একটি টেনিস বল বা ঠান্ডা পানির বোতল ও ব্যবহার করতে পারেন। এতেও অনেক উপকার পাবেন।

২. আরামদায়ক জুতা ব্যবহার

খালি পায়ে শক্ত কোন স্থানে হাটবেন না। আবার অনেক দীর্ঘ সময় ধরে হাই হিল জুতা পরে হাটবেন না বা দাঁড়িয়ে থাককেন না। আবার অনেক সময় পায়ের সঙ্গে জুতার মাপ ঠিক না থাকলে ও গোড়ালি ব্যথা হয়ে থাকে, তাই একটু নরম ও সঠিক মাপের জুতা ব্যবহার করতে হবে।

৩. হলুদের পেস্ট

গোড়ালি ব্যথায় হলুদ একটি দারুণ প্রাকৃতিক উপাদান। গবেষণা অনুসারে হলুদে রয়েছে কারকিউমিন, যার শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি গোড়ালিতে প্রদাহ কমাতে সাহায্য করে। পানির সঙ্গে হলুদের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং ব্যাথার অংশে লাগান। এভাবে আধা ঘন্টা রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য প্রতিদিন ২ বার ব্যবহার করুন।

৪. অ্যালোভেরা

গবেষণায় দেখা গেছে যে অ্যালোভেরায় সক্রিয় উপাদানগুলোতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকে প্রদাহ কমাতে পারে। পায়ের তলায় অ্যাালোভেরা জেল লাগিয়ে ম্যাসেজ করুন, এতে গোড়ালির ব্যথা কমবে।

৫. আদার ব্যবহার

অনেক সময় পেশি তে টান লাগার কারণে পায়ে ব্যথা হয়। আদা হলো প্রদাহরোধী উপাদান। এটি ব্যথা ও প্রদাহের সঙ্গে লড়াই করে। দিনে তিনবার আদা দিয়ে চা পান করতে পারেন। প্রতিদিনের খাদ্য তালিকায় ও আদা রাখুন।

৬. আইস প্যাক থেরাপি

গোড়ালি ব্যথায় আক্রান্ত স্থানে বরফের প্যাক লাগালে আরাম পাওয়া যায়। আইস ব্যাগ থাকলে তো সরাসরি সেটিই ব্যবহার করতে পারেন। না থাকলে একটি পাতলা তোয়ালে তে কয়েক টুকরা বরফ মুড়িয়ে ১৫-২০ মিনিটের জন্য গোড়ালিতে ধরে রাখুন। এতে দ্রুতই ব্যথা কমাবে। যদি এতো ব্যাথা না কমে তাহলে একটি বালতিতে ঠান্ডা পানিতে পা ভুবিয়ে কিছুক্ষণ বসে থাকতে হবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

গোড়ালি ব্যথায় প্রাকৃতিক নিরাময়

আপডেট সময় ০৩:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫