সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

গোমতীতে সেতু নির্মাণের সুযোগে বালুচুরি! ঠিকাদার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা   

কুমিল্লার গোমতী নদীতে ব্রিজ নির্মাণের সুযোগে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি গোমতী নদীর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, এলজিইডি’র নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণের ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে। এটি সম্পূর্ণ অবৈধ কাজ।

তিনি আরও জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় অপরাধ ও ধারা ১৫(১) অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং এবং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলাম (৩০)-কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থাৎ উভয় দণ্ডে দণ্ডিত করা হয়।

উল্লেখ্য, ৫১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে আদর্শ সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে গোমতী নদীর গোলাবাড়ি এলাকায় ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ চলছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

গোমতীতে সেতু নির্মাণের সুযোগে বালুচুরি! ঠিকাদার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা   

আপডেট সময় ১২:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫