সংবাদ শিরোনাম ::
Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন Logo শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর: ড. মঈন খান

গ্রেপ্তারের পর পুলিশকে যা বললেন তৌহিদ আফ্রিদি

গ্রেপ্তারের পর পুলিশকে যা বললো তৌহিদ আফ্রিদি

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল শহরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদিকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শুধু ভয় পাইতেছি আমার স্ত্রীটা ছয়মাসের প্রেগন্যান্ট।’

এ ছাড়া একজন তৌহিদ আফ্রিদির কাছে জানতে চান, এটি ভাড়া বাসা কিনা। জবাবে তিনি জানান, এটা তার দাদার বাড়ি। তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার করব জিয়ারত করতে এসেছেন। এর আগে সবাইকে আশ্বস্ত করে আফ্রিদি বলেন, আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।

পরবর্তীতে গাড়িতে ওঠার সময় প্রশ্ন করেন, ‘আমরা ডিবিতে যাচ্ছি না?’ এ সময় পাশ থেকে একজন সংশোধন করে বলেন, ‘সিআইডি।’ সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকার একটি মামলায় সিআইডি ঢাকার একটি দল অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। অভিযানে কোতোয়ালি পুলিশ তাদের সহায়তা করলেও মামলার ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানেন না এবং সেখান থেকে রাতেই আফ্রিদিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান

গ্রেপ্তারের পর পুলিশকে যা বললেন তৌহিদ আফ্রিদি

আপডেট সময় ০১:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫