সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

ঘোষণা করা হয়েছে এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি

ঘোষণা করা হয়েছে চূড়ান্ত এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচি

অবশেষে ঘোষণা করা হলো এশিয়া কাপ ২০২৫ এর চূড়ান্ত সময়সূচি ও আয়োজক ভেন্যু। শুক্রবার (২৬ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের ক্রিকেট শক্তিধর সংযুক্ত আরব আমিরাতে।

নাকভি তার ঘোষণায় জানান, আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়া এসোসিয়েট সদস্য দেশ হিসেবে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের মুখোমুখি হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। উল্লেখ্য, কিছুদিন আগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারতীয় লিজেন্ডস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এই প্রেক্ষাপটেই এবারের এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

যদিও আজ সময়সীমা ও আয়োজক দেশ ঘোষণা করা হয়েছে, তবে পুরো ম্যাচ সূচি এখনো প্রকাশ করা হয়নি। এসিসি জানায়, খুব শীঘ্রই খেলার ভেন্যুভিত্তিক সময়সূচি প্রকাশ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

ঘোষণা করা হয়েছে এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি

আপডেট সময় ০৭:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫