সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট মাহবুব রহমান ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে।

এতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো. কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো. ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) গুরুতর আহত হন।

আহতদের মধ্যে অনেকের শরীর ৬০ থেকে ৭০ শতাংশ ঝলসে গেছে বলে চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাদেরকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেন।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আজ সকালে ৬টা ৫০ মিনিটে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে এ আগুন লাগে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নির্বাপণে কাজ শুরু করে। সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়।’

স্থানীয়রা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় সিগারেটের আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

আপডেট সময় ১২:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫