চড়ুই পাখির আবাসস্থল ধ্বংস: ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় চড়ুই পাখির আবাসস্থল ধ্বংস করার অভিযোগে স্থানীয় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই গাছে নতুন পাতা না আসা পর্যন্ত অন্তত ১০টি ছিদ্রযুক্ত হাঁড়ি বেঁধে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ।

জানা যায়, গত ৩১ আগস্ট ভোরে ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে সরকারি জমিতে থাকা একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি এই গাছে আশ্রয় নিত। ডালপালা কেটে দেওয়ায় হঠাৎ করে আশ্রয় হারিয়ে পাখিগুলো ছুটোছুটি করতে থাকে। স্থানীয়রা এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে বুধবার সকালে লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, গাছের ডাল কেটে পাখিদের আবাসস্থল ধ্বংস করা হয়েছে। এজন্য জরিমানা করা হয়েছে। পাশাপাশি গাছে নতুন পাতা না গজানো পর্যন্ত ১০টি হাঁড়ি বেঁধে পাখিদের বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাখির নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

ট্যাগস :

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

চড়ুই পাখির আবাসস্থল ধ্বংস: ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৩:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫