সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

চীনের ৬জি স্যাটেলাইট প্রযুক্তির সাফল্য, স্টারলিংককে ছাড়িয়ে যাওয়ার দাবি

কৃত্রিম উপগ্রহ ভিত্তিক লেজার যোগাযোগে নতুন মাইলফলক ছুঁয়েছে চীনের একটি প্রতিষ্ঠান, যা ইলন মাস্কের স্টারলিংককে পেছনে ফেলার দাবি করছে।

বাণিজ্যিক স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান চ্যাং গুয়াং জানিয়েছে, তাদের স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের আজকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চ্যাং গুয়াংয়ের লেজার যোগাযোগ প্রযুক্তির প্রধান ওয়াং হাংহাং বলেছেন, এই সাফল্য স্টারলিংকের চেয়ে এগিয়ে থাকার প্রমাণ এবং ভবিষ্যতে ৬জি ইন্টারনেট প্রযুক্তি বাস্তবায়নের সম্ভাবনা উন্মোচন করছে।

স্টারলিংক স্যাটেলাইট নির্ভর লেজার প্রযুক্তি ব্যবহার করে মূলত আন্তঃস্যাটেলাইট যোগাযোগ পরিচালনা করে। তবে স্যাটেলাইট থেকে গ্রাউন্ড যোগাযোগে এই প্রযুক্তি ব্যবহারে তারা এখনো সফল হয়নি। এদিকে, চ্যাং গুয়াং বড় পরিসরে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বলে দাবি করেছেন ওয়াং হাংহাং।

বিশ্বের বৃহত্তম সাব-মিটার বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট ব্যবস্থা জিলিন-১-এর মালিক চ্যাং গুয়াং। বর্তমানে তাদের অধীনে ১১৭টি কৃত্রিম উপগ্রহ রয়েছে।

ওয়াং হাংহাং আরও জানিয়েছেন, জিলিন-১ স্যাটেলাইটে লেজার যোগাযোগ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে ৩০০ স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

চীনের ৬জি স্যাটেলাইট প্রযুক্তির সাফল্য, স্টারলিংককে ছাড়িয়ে যাওয়ার দাবি

আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫