সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যার দায়ে মামলা, আটক ১

চুয়াডাঙ্গা জেলার কুডুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মেছো বিড়াল হত্যার ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এই ঘটনায় মো. আলমগীর হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, গত ২১ মার্চ বিকেলে মানিকদোয়া রাস্তার পাশে আলমগীর হোসেন টেটাবিদ্ধ করে একটি মেছো বিড়াল হত্যা করেন। এই কাজে মিন্টু (৩৫) ও মোঃ সাইফুল ইসলাম (৪৫) সহযোগিতা করেন।

হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। আজ বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দামুড়হুদা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলাটি দর্শনা থানা গ্রহণ করে এবং অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

এই কাজে চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য ও পানকৌড়ি সহযোগিতা করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যার দায়ে মামলা, আটক ১

আপডেট সময় ১২:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫