সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

সুইমিং পুলের পানি থেকে চোখের কী ক্ষতি হয়?

গরমের দিন চলে এসেছে। আর এই গরমের দিনে সুইমিং পুলে গোসল ভীষণ স্বস্তির। ঠান্ডা পানিতে একটু সময় কাটাতে ভালবাসে সবাই। কিন্তু এই আরামের মাঝেই লুকিয়ে থাকতে পারে চোখের জন্য বড় বিপদ। চিকিৎসকদের মতে, সুইমিং পুলের পানিতে থাকা ক্লোরিন চোখের মারাত্মক ক্ষতি করতে পারে এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সাধারণত সুইমিং পুলের পানি জীবাণুমুক্ত রাখতে ক্লোরিন ব্যবহার করা হয়। এটি জীবাণুনাশক হলেও মানুষের শরীরের জন্য একেবারেই নিরাপদ নয়। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় পুলে সাঁতার কাটলে ক্লোরিন চোখে ঢুকে রেটিনার ক্ষতি করতে পারে। এতে চোখ জ্বালা, লাল হওয়া, ফুলে ওঠা, পানি পড়া, চোখে ব্যথা এবং ঝাপসা দেখার মতো উপসর্গ থাকতে পারে — যা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের লক্ষণ।

চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লোরিন ঘাম, ত্বকের তেল, প্রসাধনী ইত্যাদির সংস্পর্শে এলে ‘ক্লোরামাইন’ নামে এক ক্ষতিকর যৌগ তৈরি করে। এই ক্লোরামাইন মূলত চোখ, ত্বক ও চুলের ক্ষতির জন্য দায়ী। চোখের পাশাপাশি এটি ত্বকে অ্যালার্জি এবং কনট্যাক্ট ডার্মাটাইটিসের ঝুঁকিও বাড়ায়।

কীভাবে সাবধান থাকবেন?

সাঁতারের সময় সুইমিং গগলস ব্যবহার করুন:
বিশেষ ধরনের সুইমিং গগলস পরে পুলে নামুন। সাধারণ সানগ্লাস নয়, পানিতে ব্যবহারের উপযুক্ত চশমাই ব্যবহার করুন।

সময় সীমিত রাখুন:
একটানা দীর্ঘ সময় পুলে না থেকে ৩০ মিনিট অন্তর বিরতি নিন। প্রতি বার উঠে এসে চোখ-মুখ ধুয়ে নিন।

পুলে নামার আগে এবং পরে ভালো করে গোসল করুন:
সুইমিং পুলে নামার আগে গোসল করে ত্বক পরিষ্কার রাখুন। পুল থেকে উঠে আবার ভালো করে গোসল করে ক্লোরিন ধুয়ে ফেলুন।

কনট্যাক্ট লেন্স পরে পুলে নামবেন না:
লেন্সে জীবাণু আটকে গিয়ে চোখে সংক্রমণ বা কর্নিয়ার ক্ষতি হতে পারে। তাই কনট্যাক্ট লেন্স পরে পুলে নামবেন না।

চোখে সমস্যা থাকলে পুল এড়িয়ে চলুন:
আগে থেকেই চোখে জ্বালা, চুলকানি থাকলে সুইমিং এড়িয়ে চলাই ভালো।

পুলে থাকার পর চোখে অস্বস্তি হলে সতর্ক হোন:
চোখে জ্বালা বা লালচে ভাব দেখলে সঙ্গে সঙ্গে চোখে নরমাল পানি ছিটিয়ে চোখ পরিষ্কার করুন। সমস্যা না কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

সুইমিং পুলের পানি থেকে চোখের কী ক্ষতি হয়?

আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫