সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

জলবায়ু অর্থায়ন ও কর্মপরিকল্পনায় গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল

বাংলাদেশে জলবায়ু অর্থায়নে অগ্রগতি পর্যালোচনা, অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব তুলে ধরা এবং জলবায়ু কর্মপরিকল্পনায় গতি আনতে তৈরি করা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি)-এর ওয়েব পোর্টাল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে:  “এ লক্ষ্য পূরণে এবং পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহযোগিতায় রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে। সভায় বিডিসিপি-এর সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। এতে পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা অংশ নেন।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সাম্প্রতিক অগ্রগতি এবং আসন্ন ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও কার্যকারিতা উপস্থাপন করেন।

আলোচনায় তিনটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়: পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ, পরবর্তী বোর্ড সভার জন্য সম্ভাব্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডিসিপি বাস্তবায়নের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

জলবায়ু অর্থায়ন ও কর্মপরিকল্পনায় গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েব পোর্টাল

আপডেট সময় ০৭:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫