সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

জুলাই অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনের রাস্তা অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে তাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তারা অবস্থান নিয়েছিলেন বলে জানান আহতরা।

আহতরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘আহতদের বুঝিয়ে হাসপাতালে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বিক্ষোভকারীরা বলছেন, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না। আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এ আন্দোলনের ক্ষেত্রে তাদের অবদানের জন্য।

উন্নত চিকিৎসার দাবিতে এর আগে নভেম্বরে সড়ক অবরোধ করেন গণঅভ্যুত্থানে আহতরা। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করছে। তবে চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, তারা ভালো চিকিৎসা পাচ্ছেন না।

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

জুলাই অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০২:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫