সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা ও দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি কার্যক্রমে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করার জন্য কঠোর বার্তা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নিকট পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে সরকারি কার্যক্রম যেন নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে কর্মকর্তাদের যাতায়াত সীমিত করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

চিঠিতে স্পষ্ট করা হয়েছে, বিভাগীয় পর্যায়ের কোনো প্রোগ্রামে জেলা পর্যায়ের কর্মকর্তাদের এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মূলত যানবাহনের জ্বালানি সাশ্রয় করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে। একান্ত জরুরি কোনো কারণ ছাড়া সশরীরে সভা না করার মাধ্যমে সরকারি যানবাহনের তেল সাশ্রয় করে রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

আপডেট সময় ১২:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬