টাইফুন বুয়ালোই: ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন।

এর ফলে চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে; জানিয়েছে রয়টার্স।

গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। এ সময় উপকূলীয় এলকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি, পাশপাশি ঝড় আছড়ে পড়ার ২৪ ঘণ্টা আগে থেকে ভিয়েতনামজুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছিল।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশের। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের। তারা সবাই ভূমিধস এবং হড়পা বানের শিকার। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর এবং নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।

সোমবার ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।

দক্ষিণ চীন সাগর বরাবর ভিয়েতনামের একটি দীর্ঘ উপকূলরেখা থাকায় দেশটি প্রায়ই প্রাণঘাতী টাইফুনের কবলে পড়ে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

টাইফুন বুয়ালোই: ভিয়েতনামে নিহত ১৯, নিখোঁজ ২১

আপডেট সময় ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫