সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা কর্মশালা

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় নজরদারি আরও বাড়ানোর তাগিদ

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে আরো নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত কান্দাগুলো যাতে বিনষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে। হাওরের কান্দায় লাগানো ও প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচের চারা নলখাগড়াসহ বিভিন্ন প্রজাতির বন, পাখির বাসা বিভিন্ন প্রজাতির কচ্ছপের ডিম যাতে নষ্ট না হয় সে দিকে নজরদারি বাড়াতে হবে।

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মে. কামরুজ্জামান এনডিসি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক শাহেদা বেগম। তিনি বলেন, তীরবর্তী দরিদ্র মানুষদের জন্য হাওরের প্রাকৃতিক সম্পদ নির্ভশীলতা কমানোর লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা, দুর্বল ব্যবস্থাপনা, সঠিক উদ্যোগের অভাব, অবাধে গাছ কাটা, পাখি ও মাছ শিকারের ফলে দেশের সর্ববৃহৎ মাদার ফিশারীখ্যাত অন্যতম সুন্দর এই হাওরটি এখন গভীর সঙ্কটাপন্ন।

অন্যান্য বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্রের সম্প্রদায় ভিত্তিক ব্যবস্থাপনার আওতায় জল ও ভূমি সম্পদের সঠিক ব্যবহার ভবিষৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। টাঙ্গুয়ার হাওরের সুস্বাদু মাছ, হিজল—করচগাছ, ডানা মেলা পরিযায়ী পাখি—সবই একে একে হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ হাওর টাঙ্গুয়ারে দিনে কমেছে অন্যান্য জলজ উদ্ভিদও। পাখির এই অভয়াশ্রমে এখন পাখির দেখাই মেলে না।

কর্মশালায় বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তর সদর কার্যালয় ও ঢাকা গবেষণা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলেমান হায়দার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনা বিষয়ক পরিচালক হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, প্রকৃতি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক উপ-প্রকল্প পরিচালক জাওয়াতা আফনান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ইউএনডিপি প্রতিনিধি আজাদ রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, মুহাম্মদ আমিনুল হক, গিয়াস চৌধুরী, টাঙ্গুয়ার হাওর রক্ষা কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা কর্মশালা

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় নজরদারি আরও বাড়ানোর তাগিদ

আপডেট সময় ০৩:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫