টানা তাপমাত্রা বাড়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা কম

গত দুইদিন থেকে দেশের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী মাসের শুরুর দিকেও বৃষ্টির সম্ভাবনা কম। এদিকে তাপমাত্রার উর্ধ্বগতি থাকবে।

মঙ্গলবার (২৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

টানা তাপমাত্রা বাড়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা কম

আপডেট সময় ১২:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫