সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৭ মেয়ে শিশুসহ ১০৯ জনের মৃত্যু, এখনও অনেকে নিখোঁজ    

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলীয় টেক্সাস হিল কান্ট্রির আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার পর্যন্ত ১০৯ জনে দাঁড়িয়েছে, এদের অনেকেই শিশু। কর্তৃপক্ষ কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে হওয়া সবচেয়ে প্রাণঘাতী বন্যার ঘটনার চার দিন পরও নিখোঁজ ১৮০ জনেরও বেশি মানুষের ভাগ্যে কী ঘটেছে তা নির্ধারণ করার চেষ্টা করছে।

উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজ বহু মানুষের সন্ধানে কাদায় ঢাকা ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাচ্ছে।

অধিকাংশ মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে টেক্সাস হিলের কার কাউন্টিতে ও এর প্রসাশনিক কেন্দ্র কারভিল শহরে। গত শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াডালুপে নদী অববাহিকা এলাকায় সৃষ্ট হড়কা বানে ২৫ হাজার বাসিন্দার কারভিল শহর একটি দুর্যোগপূণ এলাকায় পরিণত হয়েছে।

মঙ্গলবার গভর্নর অ্যাবট হেলিকপ্টারে করে দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। পরে বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত শুধু কার কাউন্টিতেই বন্যায় মারা যাওয়া ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এদের এক তৃতীয়াংশ শিশু। নিহতদের মধ্যে গুয়াডালুপে নদীর তীরের ক্যাম্প মিস্টিকে খ্রিষ্টীয় গ্রীষ্মকালীন কর্মশালায় থাকা ২৭ মেয়ে শিশু ও তাদের পরামর্শকও আছেন। বন্যার তাণ্ডবে ক্যাম্পটির পরিচালকেরও মৃত্যু হয়েছে।

অ্যাবট জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত এই ক্যাম্পের পাঁচ বালিকা ও একজন পরামর্শকসহ আরও বেশ কয়েকজন শিশু নিখোঁজ রয়েছেন।

গভর্নর আরও জানান, বিপজ্জনক আকস্মিক বন্যার জন্য পরিচিত টেক্সাস হিল কান্ট্রির ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ এলাকাটিতে বন্যায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, এমনটি নিশ্চিত করা হয়েছে। এতে এই বন্যার ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ১০৯ জনে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৭ মেয়ে শিশুসহ ১০৯ জনের মৃত্যু, এখনও অনেকে নিখোঁজ    

আপডেট সময় ০৪:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫