সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড
সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

আবারও কি বেঁচে গেলেন ট্রাম্প?

আবারও কি বেঁচে গেলেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোচেলাতে ডোনাল্ড ট্যাম্পের সমাবেশ কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান ও ভুয়া পাসপোর্টসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ওই ব্যক্তি হলেন ৪৯ বছর বয়সী ভেম মিলার। তিনি কালো রঙের একটি এসইউভি গাড়ি চালিয়ে যখন ট্রাম্পের সমাবেশে প্রবেশের জন্য নিরাপত্তা চেক পয়েন্টে পৌঁছান, তখন তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগজিন উদ্ধার করা হয়।

কোচেলার সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া ওই ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্র বহনের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই ঘটনায় ট্রাম্প পুরোপুরি বিপদ মুক্ত রয়েছেন। এছাড়া তার নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি।

স্থানীয় সরকারি কর্মকর্তা ওই ব্যক্তিকে উন্মাদ বলে অভিহিত করেছেন এবং এ ঘটনায় ট্রাম্পের সমাবেশে কোনো ধরনের প্রভাব পড়েনি বলে জানান।

তবে এ ঘটনায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ রিভারসাইট কান্ট্রি শেরিফ চ্যাড বিয়ানকো বলেন, অভিযুক্ত ব্যক্তির মনের মধ্যে কী ছিল তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে তিনি বিশ্বাস করেন তার অফিসের নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে তৃতীয়বার হত্যাচেষ্টা ঠেকাতে সমর্থ হয়েছে।

তিনি আরও বলেন, হয়তো এটা প্রমাণ করা অসম্ভব হতে পারে যে এই লোকটির কোনো উদ্দেশ্য ছিল।

ফেডারেল আইন তদন্তকারীরা বলছেন, এ ঘটনার দ্বারা ট্রাম্পকে হত্যার কোনো সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে না। তবে বিষয়টি সম্পর্কে তারা তদন্ত চালাবেন এবং ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটিও তারা তদন্ত করবে।

এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের মাধ্যমে প্রথমবার তাকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও গুলি সেসময় ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ এলাকায় মাঠে গলফ খেলার সময় ট্রাম্পের ওপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়।

সে ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গলফ মাঠের ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

আবারও কি বেঁচে গেলেন ট্রাম্প?

আপডেট সময় ১২:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪