“প্রেসিডেন্ট ট্রাম্প কী করতে যাচ্ছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কেউ জানে না,” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন। “বিশ্ব অপেক্ষা করতে এবং অনুমান করতে পারে।”
কিন্তু কতক্ষণ?
স্থানীয় সময় মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পকে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে। এর আগে রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে তিনি “কিছু খুব শক্তিশালী বিকল্প” খুঁজছেন।
আর ট্রাম্পের শক্তিশালী বিকল্প হিসেবে সম্ভাব্য হামলা যে তাঁর পছন্দের তালিকায় তাও অনুমান করছেন অনেকে।
এদিকে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধং ভাবসাবে নিজেরাও প্রস্তুত বলে ঘোষণা দিলো ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশে যে অস্থিরতা চলছে তাকে প্রতিবাদ বিক্ষোভ বলা যায় না, এটি ‘সন্ত্রাসী যুদ্ধ’।
বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ নেওয়ার যে হুমকি দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও।”
সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা। এসময় আরাগচি বলেন, দেশজুড়ে হওয়া বিক্ষোভকে ‘সহিংস ও রক্তক্ষয়ী বানানোই হয়েছে’ ট্রাম্পকে হস্তক্ষেপ করার অজুহাত দেওয়ার জন্য।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















