সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

ডাইনোসরের ‘চামড়া’ দিয়ে ফ্যাশনেবল ব্যাগ! দামও দানবীয়   

শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও, সম্প্রতি বিজ্ঞানের কল্যাণে সত্যিই ডাইনোসরের ‘চামড়া’ দিয়ে তৈরি ব্যাগ বাস্তবে রূপ নিয়েছে। তবে এটি কোনো জীবন্ত ডাইনোসর মেরে তৈরি করা হয়নি; বরং গবেষণাগারে বিশেষভাবে তৈরি করা হয়েছে।

এটি তৈরি করতে কয়েক লক্ষ বছর আগের টিরানোসরাস রেক্স (T-Rex) ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম থেকে পাওয়া কোলাজেন প্রোটিন ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সেই প্রাচীন ডিএনএ-র অসম্পূর্ণ তথ্যগুলো পূরণ করেছেন এবং ল্যাবে কোলাজেন উৎপন্ন করে চামড়ার মতো উপাদানে রূপান্তর করেছেন।

অ্যামস্টারডামের ‘আর্ট জ়ু মিউজ়িয়াম’ (Art Zoo Museum)-এ এই নীলচে রঙের হ্যান্ডব্যাগটি প্রদর্শিত হচ্ছে। ব্যাগটি ডিজাইন করেছে বার্লিন-ভিত্তিক সংস্থা ইফিন লেভে (Enfin Levé)।

বিরল এই ব্যাগটির নিলাম মূল্য শুরু হতে পারে প্রায় ৫ লক্ষ ডলার থেকে।

নির্মাতা সংস্থাগুলোর দাবি, এটি পশুহত্যা রোধে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রথাগত চামড়া শিল্পের মতো এতে পরিবেশের ক্ষতি হয় না এবং এটি সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল বা পচনশীল।

তবে, অনেক বিজ্ঞানী একে সরাসরি ‘ডাইনোসরের চামড়া’ বলতে নারাজ। তাঁদের মতে, এটি ডাইনোসরের প্রোটিন ব্যবহার করে তৈরি একটি কৃত্রিম জৈব-উপাদান, যা দেখতে বা স্পর্শে চামড়ার মতো।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

ডাইনোসরের ‘চামড়া’ দিয়ে ফ্যাশনেবল ব্যাগ! দামও দানবীয়   

আপডেট সময় ০৬:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬