ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার বিকাল ৪টায় ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিনএ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ৬ অগাস্ট বিকাল ৪টা পর্যন্ত। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট।
নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ অগাস্ট। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
বিকালে সিনেট ভবনে তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক শামীম রেজাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















