সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ডাকসু নির্বাচনের প্রচার শুরু, মানতে হবে যেসব আচরণবিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রচারণায় কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে। ছাত্রী প্রার্থীরা হলে প্রচার চালাতে পারবেন পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অনাবাসিক বা অন্য হলের প্রার্থীরা কোনো হলে প্রচারণা করতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধুমাত্র প্রশাসনের নির্ধারিত অডিটরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। এছাড়া প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে।

প্রচারে শুধু সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এগুলোতে প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুর গায়ে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

ডাকসু নির্বাচনের প্রচার শুরু, মানতে হবে যেসব আচরণবিধি

আপডেট সময় ০৩:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫