সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ড. ইউনূসে আস্থা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

ড. ইউনূসকে লেখা জাতিসংঘ মহাসচিবের চিঠি প্রকাশ

৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শুরু থেকেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবার ১৬ অগাস্ট ড.ইউনূসকে পাঠানো গুতেরেসের একটি চিঠি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ।

গুতেরেস চিঠিতে লেখেন, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত, আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।

গুতেরেস লেখেন, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ও অনুরোধ পেলে যেকোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে।

তিনি আরও বলেন, আমি আশা করি, যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কণ্ঠস্বরও বিবেচনায় নেওয়াসহ আপনার (ইউনূস) সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি বেছে নেবে। পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতেও আমি আপনাকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ড. ইউনূসে আস্থা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

আপডেট সময় ১২:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪