সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দিলো চবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার (১৪ মে) দুপুর ২টা ১৮ মিনিটে চবির পঞ্চম সমাবর্তনে ড. ইউনূসকে এই ডিগ্রি তুলে দেন সমাবর্তনের সভাপতি ও ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে। এ ছাড়া এতে ৪২ জন পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রিধারী রয়েছেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন সরকারের আরও চার উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, ফারুক-ই-আজম, মুহাম্মদ ফাওজুল কবির খান, নূরজাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

দেশের সর্ববৃহৎ এই সমাবর্তনে অংশ নিয়েছেন প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েট। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে অনার্স, মাস্টার্স এবং ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে এমফিল, পিএইচডি সম্পন্ন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দিলো চবি

আপডেট সময় ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫