সংবাদ শিরোনাম ::

ঢাকায় ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধ নগরে নাগরিক ভোগান্তি-বিপদ

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এ অবস্থায় রাজধানী ঢাকা এবং উপকূলীয় জেলাগুলোতে গতকাল থেকে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। এদিকে সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে রোববার দিবাগত রাত ১২ থেকে ভোর ৬ টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভোর থেকে কয়েক ঘণ্টার লাগাতার ভারী বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাটে জ্বলাবদ্ধতা তৈরি হয়েছে।এতে করে কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায় বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে।

এসব এলাকায় কোথাও হাঁটুপানি জমলেও আসাদগেট, মগবাজার, মিরপুরের শেওড়াপাড়ায় ছিল কোমরসমান পানি। অনেকেই রিকশাভ্যানে চেপে পানি পার হয়ে কর্মস্থলে গেছেন।

জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। বর্তমানে  হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থেকে একটি বেকারিতে কাজ করতেন।

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আমিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেলযোগে আমিন নামের ওই যুবক নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বাইসাইকেল নিয়ে তিনি পানিতে পড়ে যান। পরে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। এরপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান আরও জানান, ওই সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এদিকে আজ দুপুরে দেশের সাতটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবার্তার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

অর্গানিক খাবার কি বেশি পুষ্টিকর?

ঢাকায় ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধ নগরে নাগরিক ভোগান্তি-বিপদ

আপডেট সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫