সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

ঢাকার ধামরাই এলাকায় আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ধামরাই গ্রিডের ৩৩ কেভি ও রেডিও ৩৩ কেভি সব ফিডার বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

রোববার (২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার চেষ্টা চলছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, কাজ চলাকালীন সময়ে ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ কেভি ও কালামপুর এলাকার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন থাকবেন।

এজিএম জিয়ারুল ইসলাম বলেন, “নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করব।”

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আপডেট সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫