সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ঢাকার ১০০ স্কুলে শুরু ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’  

পরিবেশ অধিদপ্তর (ঢাকা অঞ্চল) এবং গ্রিন সেভার্স, বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো “সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন”। উদ্যোগটির লক্ষ্য ঢাকা বিভাগের ১৩টি জেলার নির্বাচিত বিদ্যালয়গুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত করা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাত্রায় উদ্বুদ্ধ করা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে গঠিত হবে ইকো–অ্যাওয়ারনেস গ্রিন ক্লাব। শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, ব্যাগ, গিফট র‍্যাপ ও অরিগামি পণ্য তৈরি করবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্পটি সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থী এবং পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্যকে সম্পৃক্ত করবে।

সমঝোতা অনুযায়ী গ্রিন সেভার্স প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালনা করবে; বিএসআরএম ফাউন্ডেশন, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা কাঠামোর আওতায় অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা প্রদান করবে; এবং পরিবেশ অধিদপ্তর নীতিগত দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা দেবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান বলেন, “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার আজ বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি আমরা প্লাস্টিকমুক্ত জীবনযাপনের শিক্ষা দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম নিজেরাই পরিবর্তনের নেতৃত্ব দেবে। এই উদ্যোগ আমাদের পরিবেশ–সুরক্ষা যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়াউল হক, এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর–ঢাকা অঞ্চলের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পরিচালক সাবিন আমির এবং তিন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ঢাকার ১০০ স্কুলে শুরু ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’  

আপডেট সময় ০৬:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫