সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

আজ রাজধানী ঢাকার আটটি স্থানে  জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে বক্তব্য রাখবেন তিনি।

জনসভাগুলোর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠের জনসভায় বেলা ২টায় অংশ নেবেন তিনি।

এছাড়া ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামপুর রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি স্থানে নির্বাচনি জনসমাবেশে অংশ নেন তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

আপডেট সময় ১২:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬