সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তফসিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারে রেকর্ড করা হবে সিইসির ভাষণ

তফসিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারে রেকর্ড করা হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের জন্য তফসিল-সংক্রান্ত একটি ভাষণ রেকর্ড করবেন। ভাষণের বিষয়বস্তু এবং রেকর্ডিংয়ের সুনির্দিষ্ট সময় সিইসি নির্ধারণ করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রেকর্ডিংয়ের তারিখ নিশ্চিত হলেও ভাষণের বিষয়বস্তু বা সময় সম্পর্কে এখনো সচিবালয় অবহিত নয়। সিইসি বিষয়টি চূড়ান্ত করলেই তা গণমাধ্যমকে জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময়সূচিও এখনো নির্ধারণ হয়নি, তবে আগামীকাল তা জানানো হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তফসিল ঘোষণার পর দেশে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যোগ্য, তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও ইসি সচিব বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যদিকে পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ যারা নির্বাচনি দায়িত্বে পরে মাঠে ডেপ্লয়মেন্ট পাবেন, তাদের নিবন্ধন সময়সীমা পরবর্তীতে নির্ধারিত হবে। তিনি জানান, এসব ব্যতিক্রম ছাড়া তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যেই সাধারণ যোগ্য ভোটারদের নিবন্ধন শেষ করতে হবে।

সিইসির ভাষণ রেকর্ডিংয়ের জন্য আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং ভাষণটি বিটিভি ও বেতারে একযোগে প্রচার করা হবে। রেকর্ডিংয়ের সময় চূড়ান্ত হওয়ার পর বিটিভির একটি রেকর্ডিং টিমকে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর প্রস্তুতিও রাখতে বলা হয়েছে। রেকর্ডকৃত ভাষণ নির্ধারিত তারিখ ও সময়ে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

এদিকে গতকাল নির্বাচন কমিশনের দশম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং সিইসির বক্তব্য রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারে চিঠি পাঠানো হবে। তফসিল-পূর্ব বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

বাসস

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

তফসিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারে রেকর্ড করা হবে সিইসির ভাষণ

আপডেট সময় ০৬:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫