সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

রাজধানীর মনিপুরী পাড়ায় জমে উঠেছে তাঁতবস্ত্র মেলা

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট মনিপুরী পাড়ায় জমে উঠেছে তাঁতবস্ত্র মেলা। পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র সকলের হাতে পৌঁছে দিতে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে চলছে ২০ দিন ব্যাপী তাঁতবস্ত্র মেলা।

শহুরে মানুষজন যখন দেশীয় তাঁতশিল্পের কদর ভুলতে বসে ঠিক তখনই তাঁতবস্ত্র মেলার আয়োজন করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। দেশীয় পণ্যের আলাদা কদর থাকায় মেলায় প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।

তাঁতবস্ত্র মেলার বিভিন্ন স্টলে দেখা গেছে টাঙ্গাইল শাড়ি, মনিপুরী শাড়ি, সিল্ক শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, পার্বত্য জেলার থমি/পিনন,সিরাজগঞ্জের গামছা, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট।

এ ছাড়াও মেলায় তাঁতের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও নান্দনিক ডিজাইনের থ্রী পিস পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টলে।

রাজধানীর মনিপুরী পাড়ায় জমে উঠেছে তাঁতবস্ত্র মেলা prokritibarta

তাঁতবস্ত্র মেলায় প্রবেশ ফি না থাকায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখেঁ পড়ার মত

প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে মেলা চলছে রাত ১১ টা পর্যন্ত

দেশিও পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে আয়োজক কমটির প্রচারণা

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন অফার দিচ্ছে বিক্রেতারা

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে ২০দিন ব্যাপী বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা-২০২৫ মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তেজগাঁওয়ের মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) পাঁচদিনব্যাপী (৬-১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা শেষ হয়ে এখন চলছে ১৫ দিনব্যাপী (১১-৩০ মার্চ) তাঁতবস্ত্র মেলা।

তাঁত বস্ত্র মেলা আয়োজন করেছে বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

রাজধানীর মনিপুরী পাড়ায় জমে উঠেছে তাঁতবস্ত্র মেলা

আপডেট সময় ০৪:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫