সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

ঢাকার আশুলিয়ায় তাতাজরীন ফ্যাশনস পোশাক কারখানার অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহতের পরিবারের সদস্যরা।

রোববার (২৩ নভেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস পোশাক কারখানার সামনে এই মোমবাতি প্রজ্বলন করেন তারা। এসময় নিহত, আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন ও মালিকের শাস্তির দাবি জানান তারা।

আহত ও নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমাদের পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি। মালিকপক্ষ পরিকল্পিতভাবে আমাদের স্বজনদের হত্যা করেছে। আমরা মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া এক জীবন পরিমাণ ক্ষতিপূরণের দাবি জানাই। আহত শ্রমিকরা এখনো অসুস্থতায় ভুগছে। তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে না। নতুন সরকারের কাছে আমরা পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানাই।

এছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান। যেখানে সব শ্রমিকের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেইসঙ্গে অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।

সবশেষে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ১ মিনিট নিরবতা পালনের পর মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদাম ঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে ৯ তলা পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন। আহত হয়েছ অনেক শ্রমিক, পঙ্গুত্ববরণ করেন ১৭২ জন।

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর: নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় ১২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫