সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর ধসে নিহত ১, আহত ২৯

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে একজন নিহত হয়েছেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে হওয়া ভূমিকম্পটি তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সিন্দিরগিতে বেশ কিছু বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে। লোহার কাঠামো আর ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা গেছে ছবিতে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ভূমিকম্পে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই মারা যান ৮১ বছর বয়সী এক বৃদ্ধা। অন্তত ২৯ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। তাছাড়া নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের ঘটনায় এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা এবং দ্রুত সুস্থতা কামনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

ভূমিকম্প প্রবণ দেশ তুরস্কে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর ধসে নিহত ১, আহত ২৯

আপডেট সময় ১২:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫