সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তৃপ্তি দিমরির বাবা-মা তার সব কাজ দেখেন

তৃপ্তি দিমরির বাবা-মা তার সব কাজ দেখেন

ভারতীয় চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরি নিজের ব্যক্তিজীবনের মজার এক দিক তুলে ধরলেন। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, তার বাবা-মা অত্যন্ত নিয়মকানুন মেনে চলা মানুষ।

অভিনেত্রীর ভাষায়, “আমার বাবা-মা খুব স্ট্রিক্ট। তাদের কথা ছিল, ‘লেখাপড়া করো, চাকরি করো, বিয়ে করো এবং শেষ।’ এটাই গোল। এর বাইরে আর কিছুই নেই।”

তবে অভিনয়ের জগতে নাম কামানোর পরও বাবা-মায়ের নজরদারি থেকে তিনি রেহাই পান না। হাস্যরসের সঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা-মায়ের গুগলে আমার নাম সব সময় থাকে। তারা প্রতিদিন সার্চ করে আমার নামে যত আপডেট আসে সবই দেখে। তাদের থেকে লুকানো সম্ভব না।’

বর্তমানে বলিউডে সবচেয়ে আলোচিত তরুণ নায়িকাদের একজন তৃপ্তি দিমরি। কাজের ব্যস্ততার ফাঁকেও বাবা-মায়ের এমন নজরদারিকে তিনি মেনে নিয়েছেন বেশ হাসি-ঠাট্টার ভঙ্গিতে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

তৃপ্তি দিমরির বাবা-মা তার সব কাজ দেখেন

আপডেট সময় ০৭:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫