সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

এবার সংসদের নেতৃত্বে রয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারি দলের আসনে বসছে। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রনেতৃত্বাধীন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি।

সংসদের রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সরকারি দলের একজন জ্যেষ্ঠ সদস্য সাময়িকভাবে সভাপতিত্ব করবেন।

প্রথম দিনের কার্যতালিকায় মোট সাতটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশও প্রথম অধিবেশনে সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের আলোকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন কিংবা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন

পরকীয়ায় জড়িয়ে হকি দম্পতির সংসারে ভাঙন

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। এ উপলক্ষে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ গোলাম নাফিজের রিকশাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

অধিবেশনের শেষদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। প্রথম অধিবেশন প্রায় এক মাস চলার সম্ভাবনা রয়েছে। তবে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তির কথাও শোনা যাচ্ছে। বিরোধীদলীয় নেতারা দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে তাদের দল। অকারণ বিরোধিতা নয়, আবার যাচাই ছাড়া সমর্থনও নয়- এমন অবস্থান নিয়েই তারা সংসদে অংশ নেবেন।

বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আপডেট সময় ১০:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬