সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির সতর্কতা

জাতীয় নিরাপত্তার স্বার্থে পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)।

সোমবার (১৭ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিএসএ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে—দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। এসব বক্তব্য সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপের প্রত্যক্ষ বা পরোক্ষ আহ্বান বহন করছে।

দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর বিধানের পরিপন্থী। বিশেষত অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন তথ্য ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নিতে পারে।

এ ছাড়া অধ্যাদেশের ধারা ২৬(১) অনুযায়ী, ‘ছদ্মপরিচয়’ বা অবৈধ প্রবেশের মাধ্যমে যদি কেউ ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রকাশ বা প্রচার করেন, তবে তা দণ্ডনীয় অপরাধ। ধারা ২৬(২) অনুযায়ী, এর শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকতা ও অভিব্যক্তির স্বাধীনতাকে সম্মান করেই এনসিএসএ গণমাধ্যমকে অনুরোধ করেছে—দণ্ডপ্রাপ্ত আসামিদের যেকোনো সহিংস, উসকানিমূলক, অপরাধমূলক বা আহ্বানমূলক বিবৃতি প্রচার থেকে বিরত থাকতে এবং আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখতে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির সতর্কতা

আপডেট সময় ০২:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫