সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

দাবানলের লেলিহান গ্রাসে লস অ্যাঞ্জেলেস, এখন পর্যন্ত ৫ মৃত্যু (ছবিতে)

চারদিকে দাউ দাউ আগুন, ধোঁয়ায় ধূসর আমেরিকার প্রাণচাঞ্চল্যময় লস অ্যাঞ্জেলেস শহর। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটিকে যেন গ্রাস করছে দাবানলের লেলিহান শিখা।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন বলছে, লস অ্যাঞ্জেলেসে এখন যেন কেয়ামত পরিস্থিতি। এখন পর্যন্ত কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুদৃশ্য বিলাসবহুল বাড়িগুলো জ্বলে-পুড়ে ছারখার। শত শত যানবাহন পুড়ে গেছে।

এ পরিস্থিতিতে বুধবার এক লাখেরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে বলে রয়টার্স জানিয়েছে।

মঙ্গলবার দাবানল শুরু হওয়ার পর থেকে প্রায় বাধাহীনভাবে ছড়িয়েছে, হারিকেনের শক্তি নিয়ে বইতে থাকা বাতাস দমকল কর্মীদের জন্য প্রবল বাধা হয়ে উঠেছে আর আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করছে।

হারিকেনের মতো জলীয়বাষ্প বয়ে আনার পরিবর্তে এই শুষ্ক বাতাস ইতোমধ্যে শুকনো হয়ে থাকা এলাকাগুলোতে আগুন আরও ছড়িয়ে দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সূর্যাস্তের পর থেকে সবচেয়ে বিপজ্জনক দু’টি আগুন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

দাবানল শুরু হওয়ার আগেই মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ অঞ্চলে সতর্কতা জারি করেছিল।

বিশেষ করে শুষ্ক আবহাওয়া এবং অগ্নিসংবেদনশীল গাছপালাকে এ অবস্থার জন্য দায়ী করা হয়। বর্তমানে দাবানলে প্রভাব এতটাই যে, নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল নিয়ন্ত্রণ করতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

দাবানলের লেলিহান গ্রাসে লস অ্যাঞ্জেলেস, এখন পর্যন্ত ৫ মৃত্যু (ছবিতে)

আপডেট সময় ১২:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫