সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

দীপিকা তার মেয়েকে নিয়ে চিন্তিত

দীপিকা তার মেয়েকে নিয়ে চিন্তিত

গতবছরই কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মেয়ের নাম রাখেন ‘দুয়া’। তারপর থেকে মেয়েকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। মাতৃত্বকালীন ছুটিতে আপাতত কাজের দুনিয়া থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।

ছোট্ট দুয়ার সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে ‘মা’ দীপিকার। সারাক্ষণ মেয়েকে বুকে করে আগলে রেখেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘কল্কি ২৮৯৮ এডি’ পার্ট ২র কাজও নাকি দীপিকার জন্যই পিছিয়েছে। কারণ আপাতত পুরোটা সময় মেয়েকেই দিতে চান।

তবে এরই মাঝে তিনি গিয়েছিলেন আবু ধাবিতে। একটি জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনের কাজে। তবে ফটোশ্যুটের মাঝেও মেয়ে দুয়ার কথাই নাকি মাথায় ঘুরছিল তার। প্রথম মাতৃত্ব বলে কথা, খুব স্বাভাবিকভাবেই তাই দুয়াই এখন দীপিকার একমাত্র ধ্যানজ্ঞান।

৬ মাসের মেয়েকে নিয়ে ছোট ছোট নানান চিন্তাই এখন ঘুরে বেড়ায় অভিনেত্রীর মনে। আবুধাবিতে গিয়ে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তার সাম্প্রতিক গুগল সার্চ ছিল ৬ মাসের মেয়ের থুতু ছিটানো কবে বন্ধ হবে? এর ফলে মেয়ের কোনও সমস্যা হবে না তো?

আর পাঁচটা মায়ের মতোই এমন ছোট ছোট চিন্তাভাবনাই ঘোরাফেরা করে দীপিকার মনেও। আর কোনও প্রশ্ন জাগলেই গুগল সার্চ উত্তর খুঁজতে থাকেন।

দীপিকা জানিয়েছেন, তিনি এখন ছুটির দিনগুলোতে একটু ঘুমিয়ে, ম্যাসাজের আরাম নিয়ে কিংবা মেয়ের সঙ্গেই সময় কাটান। তবে মেয়ের জন্যই এখন ছুটি ভীষণই কম। কারণ সন্তানের সমস্ত দেখভাল তিনি নিজেই করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

দীপিকা তার মেয়েকে নিয়ে চিন্তিত

আপডেট সময় ১১:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫