সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

দুই মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকো, বন্যা ও ভূমিধসে নিহত ৪৪

দুই মৌসুমি ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে মেক্সিকোতে নিহত হয়েছেন ৪৪ জন এবং ২৭ জন এখনও নিখোঁজ আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ (১৩ অক্টোবর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর দুর্যোগ মোকাবেলা দপ্তরের তথ্য অনুযায়ী, এই পর্যন্ত ৫৫টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৬ হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। এছাড়া ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

রোববার এক বিবৃতিতে মেক্সিকোর কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানায়, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা প্রবল বর্ষণ ও ঝড়ে দেশটির পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ভেরাক্রুজ রাজ্যে, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালগো রাজ্যে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মেক্সিকোর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের জেরে গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণ শুরু হয় মেক্সিকোজুড়ে। শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

৯ অক্টোবরের পর থেকে ঝড় ও বৃষ্টির তেজ কমতে থাকে। এ সময় উদ্ধার অভিযানে নামে জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ও সেনাবাহিনী। দুর্যোগ মোকাবিলা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

দুই মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকো, বন্যা ও ভূমিধসে নিহত ৪৪

আপডেট সময় ১২:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫