সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

দূষিত বায়ুর শহর তালিকায় ঢাকাকে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে

শীতে শুষ্ক বাতাসে ধূলিকণা, ধোঁয়া, অতিক্ষুদ্র টেক্সটাইল কণাসহ দূষণ কণা পিএম ২.৫ এ পরিপূর্ণ থাকে ঢাকার বাতাস। এই ব্যাপক দূষণ নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় শীর্ষ ৫ এ ওঠানামা করে ঢাকার নাম। আজও এর ব্যতিক্রম নেই। বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা রয়েছে সবচেয়ে দূষিত বায়ুর শহর তালিকার দ্বিতীয় স্থানে। প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি শহর।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে।

তালিকায় দুই নম্বরে ২১৮ স্কোর নিয়ে আছে ঢাকা। আইকিউএয়ারের বায়ুমান অনুযায়ী, এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

দূষিত বায়ুর শহর তালিকায় ঢাকাকে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে

আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫