সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জব্দ, জরিমানা

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লংঘন এবং অন্যান্য পরিবেশগত আইন অমান্য করায় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর, খুলনা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় এবং ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “১০ সেপ্টেম্বর অভিযানে রাজবাড়ী, মুন্সিগঞ্জ, পিরোজপুর ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করায় ৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি মামলার মাধ্যমে ৪ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

এসময় চকবাজার এলাকার সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

একই দিনে যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫ টি মামলার মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পঞ্চগড় জেলায় ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৭ টি মামলার মাধ্যমে ৩ হাজার তিনশ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন যানবাহন চালককে সতর্ক করে দেয়া হয়।

এছাড়াও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী খুলনা ও পঞ্চগড় জেলায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর দেশের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জব্দ, জরিমানা

আপডেট সময় ০১:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫